মালদা

এক কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে ধর্ষনের চেষ্টা ও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে ধর্ষনের চেষ্টা ও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের। ঘটনায় ওই প্রেমিককে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে এরপরে চলে গণধোলাই।  ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার শাহাবাজপুর এলাকার ঘটনা। বর্তমানে ওই ছাত্রী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

            জানা গিয়েছে সাউথ মালদা কলেজের দ্বিতীয়বর্ষে পড়াশোনা করে ওই ছাত্রী। কলেজ যাওয়ার পথে এলাকার যুবক অনীল মন্ডল ও তার দলবল উত্যাক্ত করতো তাকে। এরপর প্রেমিক অনীল মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু মেয়ের পরিবারের লোকজন অনীলের সাথে তার মেয়ের বিয়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন। শনিবার রাত্রিবেলা প্রেমিক অনীল ও তার দলবল মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে এবং সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসলে তাদের মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা প্রেমিক অনীল ও তার দলবল। পালানোর সময় তাকে হাতে নাতে ধরে নেয় পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।এরপরেই চলে ওই প্রেমিকের উপর গণধোলাই। খবর দেওয়া হয় পুলিশকে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া তাকে। পরিবারের সদস্যরা আহত মেয়েকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার শরীরের একাধিক জায়গায় গুরুত্বর আঘাত রয়েছে। তাই তাকে সেখান থেকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানার অনীল মন্ডল সহ ৫জনের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত অনীলকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশী পুলিশ।